banglahour

কটিয়াদীতে বাড়ির পাশে গর্তের পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১২:৩০ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের কৃষিজমির গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় হুমাইসা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকালে পৌর এলাকার কামারকোনা মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত হুমাইসা পাশ্ববর্তী নরসিংদী সদর উপজেলার রকি মিয়ার মেয়ে।


জানা গেছে, হুমাইসার মা-বাবা ঢাকায় চাকরি করেন। তাদের বাড়ি নরসিংদীতে হলেও হুমাইসা ছোটবেলা থেকেই কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় তার নানাবাড়িতে থাকত। মঙ্গলবার সকালে ঘর থেকে বের হয়ে সবার অজান্তে বাইরে চলে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কৃষিজমির একটি গর্তে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা।

পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল