banglahour

ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ২:০৯ অপরাহ্ন

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী এলাকার ০১টি পৌরসভা ও ২২টি ইউনিয়নের কেন্দ্র গুলোতে নির্বাচনের  সরঞ্জাম বিতরণ করা চলছে।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা সদস্যদের হাতে নির্বাচনের সরঞ্জাম তুলে দেয়া হচ্ছে। তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচনে বিএনপি জামায়াতসহ ০৫ দলের ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে নারী ভোটার ০২ লাখ ৫৮ হাজার ৬৩ জন আর পুরুষ ভোটার ০২ লাখ ৫৭ হাজার ২১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ০৪ জন।  মোট ভোট কেন্দ্রে- ১৮৫ টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ন -, গুরুত্বপূর্ন ১১৫ টি ।

নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বিজিবি সদস্য, ২ হাজার ৪০৫ জন আনসার সদস্যসহ সার্বক্ষণিক  স্টাইকিং ফোর্স, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও ০৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এছাড়াও নির্বাচিত নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোন ক্যামেরা, বডি অন ক্যামেরাসহ কে-ডগ ইউনিটের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২২ আগস্ট রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর ঠাকুরগাও -১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামীকাল ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্যসহ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ১৩ অধিনায়ক লে. কর্ণেল মনজুর করিম জানান, নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে ড্রোন, ডগ স্কোয়াড, বডি অর্ন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল