banglahour

জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ২:০৯ অপরাহ্ন

 

 

'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য রোড-শো বের হয়। রোড-শোটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কিবরিয়ার।

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, এলজিইডি'র জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুল পারভেজ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)'র জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল