banglahour

মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৭ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১০:৩৫ অপরাহ্ন

 

‘হাত ধোয়ার নায়ক হোন’- এ প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬’ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ২৮ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি সকালে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়। হাত ধোয়া কর্মসূচী শেষে উপজেলা পরিষদ হলরুমে জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল আজম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, নির্বাচন কর্মকর্তা রাজিবুল করীম সহ ইউনিয়ন প্রশাসক, সচিব ও বিভিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল