banglahour

এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(৬ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩০ পূর্বাহ্ন

ফেসবুকে অনুমতি ছাড়া ছবি প্রকাশ করায় সাইবার হয়রানির অভিযোগ এনে অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ এবং ২ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর পক্ষে ২৮ অক্টোবর ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সব ছবি ও মিথ্যা তথ্য সম্বলিত লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ফেসবুক পেজে এক নারীর সাথে সানায়া আনামের ছবি দিয়ে তাকে বোন হিসেবে উল্লেখ করে নেতিবাচক পোস্ট করেন। বাস্তবে তারা দুজন বোন না, এই ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে বাদী সানায়া আনামের মানহানি করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী তানজিন তিশা তাঁর ফেসবুক পোস্টে দু'জন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবি তাদের অনুমতি ছাড়া প্রকাশ করেছেন, যা সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর স্পষ্ট লঙ্ঘন।

নির্ধারিত ২ দিনের মধ্যে ফেসবুক থেকে বিতর্কিত সব কনটেন্ট সরিয়ে না নিলে এবং ভবিষ্যতে এই ধরণের কাজ থেকে বিরত না থাকলে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আর্থিক মানহানির মামলা এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আইনে পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, পূর্বে ঘটে যাওয়া একটি শাড়িকাণ্ড ও অর্থসংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল