banglahour

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:০৮ অপরাহ্ন

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বুধবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব অবহেলা নিয়ে হাসপাতালের পঞ্চম তলায় রোগীর স্বজন ও চিকিৎসকদের বাকবিতন্ডা হয়।

খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহে যান চ্যানেল এস এর ভিডিও জার্নালিস্ট রেজা রুবেল ও স্থানীয় সিলেট ভিউয়ের রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ সময় ছবি তুলতে গেলে সেখানে থাকা ইন্টার্ন চিকিৎসকরা তাদের উপর হামলা করেন। তাতে গুরুতর আহত হোন তারা। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীর স্বজনরা প্রতিবাদ জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল