banglahour

চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:০৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এলাম উদ্দিন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আটটা ১০ মিনিটে সদর মডেল থানার একটি দল ধুমি হায়াতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত এলাম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ধুমি হায়াতপুর গ্রামের মো. নাসির উদ্দিনের বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় মাদক কারবারি এলাম উদ্দিনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল