
(২ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:১৭ অপরাহ্ন
ভৈরবে ব্রেষ্ট ক্যানসার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসরাত জাহান স্পেশালাইজড বে- সরকারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ক্যানসার বিষয়ে মুল বক্তব্য রাখেন মহাখালীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও গবেষক ডাঃ এস এম সাইফুজ্জামান, ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের ডাঃ এ জেড এম ফরহাদ, সাবেক অধ্যক্ষ আবদুল বাসেত, প্রধান শিক্ষক আবদুস সাদেক, জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম প্রমূখ। এ সময় ডাঃ এস এম সাইফুজ্জামান বলেন,নারীদের মধ্যে ব্রেষ্ট ক্যানসার দেখা দেয় । তবে ব্রেষ্ট ক্যানসার হলে ভয়ের কোন কারন নেই ।
প্রাথমিকভাবে এ রোগের লক্ষণ দেখা দিলে চিকিৎসা নিলে সুস্থ হয়। কিন্তু অনেকে আছে চিকিৎসকের কাছে না এসে কবিরাজ বা হুমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে থাকেন। ফলে সুষ্ঠু চিকিৎসা না পাওয়ার কারনে ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে রােগীর অবস্থা জটিল হয়। তাই অপ চিকিৎসা বা লজ্জাবোধ না করে সঠিক চিকিৎসা নিতে হবে ।