banglahour

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(১৯ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৪ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে অসুস্থ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের পরিচিত অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। আর্থিক সংকটের কারণে অভিনেতার পরিবার তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কিছু ভিডিও ছড়িয়ে পড়লে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে সংগঠনটি তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানিয়েছেন যে, "সমু চৌধুরীর পরিবারের সম্মতি পাওয়ায় তাঁর চিকিৎসার আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অভিনেতার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় অভিনয়শিল্পী সংঘ বহন করবে"।

সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য সমু চৌধুরী, আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করানো তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা আগে থেকেই অভিনেতার বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে উদ্ধারের ব্যবস্থা করা হয়েছিল এবং তখনও চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সে সময় পরিবারের অমত থাকায় তা সম্ভব হয়নি, তবে এবার পরিবারের পূর্ণ সম্মতি মিলেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল