banglahour

সালমান শাহ হত্যা মামলা, এবারও জামিন পেলেন না ডন

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(১৯ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৮ অপরাহ্ন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জামিন পাননি খলনায়ক আশরাফুল হক ডন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মফিজুল ইসলাম আশরাফ যুক্তি দেন যে চার দফা তদন্তে ডনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি এবং সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার ইঙ্গিত রয়েছে। এছাড়া ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল