banglahour

চালকদের অবস্থান নিয়ে বিরোধ, সোনামসজিদ বন্দরে ভারতীয় পণ্য সরবরাহ বন্ধ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে পণ্য পাঠানো বন্ধ রাখে ভারত।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মাসুদ রানা জানান, পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের বন্দরে অবস্থান নিশ্চিত করতে গত ৬ অক্টোবর দুই দেশের বন্দরসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ পাল্টা চিঠি দেন। এতে পণ্য খালাসের অপেক্ষায় থাকা চালক ও সহকারীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীরা পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় আগেও কয়েকজন আটক হয়েছেন।

তিনি বলেন, এসব ঘটনা প্রতিরোধে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল