banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১৬ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিন ব্যাপি দামুড়হুদা উপজেলার সনি ব্রিকস ও দোয়েল ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়।  
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলায় সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে অবৈধ ইটভাটা চালানো হচ্ছে। এসব অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে অবৈধ ইটভাটার মালিকদের চিঠি দিয়ে সতর্কও করা হয়েছে। কিন্তু আইন অমান্য করে তারা ইটভাটা পরিচালনা করে যাচ্ছিল। 


আজ দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকসে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় এই ইটভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়া হয়। পরে দুধপাতিলা গ্রামে অবৈধভাবে দোয়েল ইটভাটা পরিচালনা করায় ভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এসময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে যেসব ইটভাটা চলছে সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। 
                           

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল