
(১ দিন আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন
দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবন শেষে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোঃ আঃ মালেক কে সংবর্ধনা,উপহার ও ক্রেষ্ট দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দিয়েছেন টুক চানঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীরা। আজ বৃহস্পতিবার বিকালে আগানগর ইউনিয়নের চড়পাড়া গ্রামের টুক চানঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, বিদ্যালয়ের প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থী ও এলাকাবাসীদের আয়োজন বিদ্যালয় মাঠে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নিবর্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ ।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর হাজী মোঃ আঃ মালেক টুক চানঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে অজপাড়া গা কে আলোকিত করেছেন। শিক্ষকতা জীবনে তিনি কখনো নৈমিত্তিক ছুটি ও নেননি। শিক্ষার্থীদের কে তিনি সন্তানের মতোই ভালো বাসতেন। তাকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে সম্মান দেয়া হয়েছে তা স্বরণীয় হয়ে থাকবে। আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে গুণী শিক্ষক কে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ফুল ছিটিয়ে নিজ বাড়িতে পাঠানো হয়।