banglahour

নিউইয়র্কের আদালতে বাড়িভাড়া সংক্রান্ত মামলায় ফারহান আরিয়ানের সাফল্য

প্রবাস | নিউইয়র্ক প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:২২ পূর্বাহ্ন

নিউইয়র্কের সাফোক কাউন্টির পঞ্চম ডিস্ট্রিক্ট কোর্টে বাড়িভাড়া সংক্রান্ত একটি মামলায় সাফল্যের কথা জানিয়েছেন আইনজীবী ফারহান আরিয়ান। মামলাটি ছিল বাড়ির দখল ফিরে পাওয়া এবং আর্থিক পাওনা আদায় নিয়ে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আদালতের সিদ্ধান্তে উচ্ছেদ ও অর্থ আদায়—দুই বিষয়েই তাঁর মক্কেল সুবিধা পেয়েছেন।

রনকনকোমা এলাকার আদালতে মামলাটি Holdover Proceeding হিসেবে পরিচালিত হয়। এ ধরনের মামলায় সাধারণত ভাড়ার মেয়াদ শেষ হওয়া বা অন্য কোনো আইনি কারণে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে সম্পত্তির দখল ফিরে পেতে আদালতের সহায়তা চান।

ফারহান আরিয়ান নিউইয়র্কের জ্যাকসন হাইটসভিত্তিক Law Firm of Farhan Aryan, P.C.-এর মাধ্যমে মামলাটি পরিচালনা করেন।

আদালতের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান ফারহান আরিয়ান। পেশাগত জীবনের এই অগ্রযাত্রায় পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও মক্কেলদের অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজের বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক মক্কেলেরই এমন একজন আইনজীবী প্রাপ্য, যিনি তাঁদের অধিকার রক্ষায় আন্তরিকতা, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

ফারহান আরিয়ানের আইন প্রতিষ্ঠান ইমিগ্রেশন, ফৌজদারি প্রতিরক্ষা ও দেওয়ানি মামলাসহ বিভিন্ন আইনি সেবা দিয়ে থাকে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল