banglahour

নিজের ফ্ল্যাটেই হেনস্থার শিকার উরফি জাভেদ

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:২৩ পূর্বাহ্ন

মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বা কনটেন্ট শুট করায় নতুন নিষেধাজ্ঞা জারি করেছে হাউজিং সোসাইটি, এমনটাই অভিযোগ তুলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী উরফি জাভেদ। তাঁর দাবি, সোসাইটি কমিটি এই কাজকে 'কমার্শিয়াল অ্যাক্টিভিটি বলে উল্লেখ করে তাঁর ওপর এই নিয়ম চাপিয়েছে। এই ঘটনাকে হয়রানি বলছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জানান, বাড়িতে তিনি কী করবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। তাঁর অভিযোগ, এর আগে অতিথিদের প্রবেশাধিকার এবং অন্যান্য নিয়ম নিয়ে সোসাইটির সঙ্গে তাঁর বিরোধ বেধেছিল, যার জেরে তিনি মুম্বাই পুলিশের দ্বারস্থও হয়েছিলেন।

উরফি অভিযোগ করেন, পুলিশে অভিযোগ জানানোর কারণেই সোসাইটির কিছু সদস্য তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং তাঁকে হেনস্থা করার জন্য এসব খারাপ কৌশল অবলম্বন করছে। এমনকী সোসাইটির পক্ষ থেকে তাঁর ফ্ল্যাটের মালিককে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাপ দেন। যদিও বাড়ির মালিক সোসাইটিকে নাকচ করে দেন বলে দাবি করেন উরফি।

পাশাপাশি, তাঁর বাড়িতে আসা অতিথিদের ব্যাগ ও অনান্য জিনিসপত্র তল্লাশি করা হচ্ছে বলেও উরফি অভিযোগ করেছেন। এর আগে রাতে অতিথি প্রবেশ নিয়েও সোসাইটির নিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি।

নিজের বাড়িতে ভিডিও তৈরিতে এই ধরনের বাধা কতটা আইনসম্মত, সেই প্রশ্ন তুলেছেন আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী উরফি জাভেদ। বর্তমানে তাঁর এই বিষয়ে করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল