banglahour

রাঙ্গামাটির বরকলে সীমান্তে নদী পথে ভারত থেকে আসা মদ উদ্ধার করেছে বিজিবি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:৫১ অপরাহ্ন


রাঙ্গামাটির সীমান্ত দিয়ে আসা ভারতীয় মদ উদ্ধার করেছে বরকল বিজিবি। কর্লীফুলী নদীপথে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বীর প্রতীক আয়েজ উদ্দিন গেটের সামনে দূর্গম ছোট হরিণা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চে বিশেষ টহল দল তল্লাশি অভিযান চালায়। এ সময় লঞ্চের ভেতর মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘কেডি ৫০ হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জমা দেওয়া হয়েছে।
বিজিবি বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সম্রাট তানভীর সাগর জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাটালিয়নটি দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল