banglahour

রাশিয়ায় চিকিৎসাশিক্ষার সুযোগ নিয়ে SAAB-এর সঙ্গে রাশিয়ান হাউসের বৈঠক

জাতীয় | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৩৮ অপরাহ্ন

চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় চিকিৎসাশিক্ষার সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে সোসাইটি অব অ্যালামনাই অব সোভিয়েত অ্যান্ড রাশিয়ান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (SAAB)-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেছে রাশিয়ান হাউস, ঢাকা।
সম্প্রতি রাশিয়ান হাউস, ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে রাশিয়ার চিকিৎসাশিক্ষার মান, শিক্ষাব্যবস্থা এবং বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও ভবিষ্যৎ চিকিৎসা পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বলা হয়, রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষাক্রম, হাতে-কলমে চিকিৎসা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। 

এসব সুযোগ বাংলাদেশের দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ফলপ্রসূ আলোচনার জন্য SAAB-এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাশিয়ান হাউস। পাশাপাশি চিকিৎসাশিক্ষায় রাশিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার এবং শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল