banglahour

আমরা রাস্তায় নেমেছি সরকারী দলের চাদাবাজী থেকে জনগণকে মুক্তি দেয়ার জন্যঃ ডা. শফিকুর রহমান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৩ অপরাহ্ন


সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাস্তায় নেমেছি সরকারী দলের চাদাবাজী থেকে জনগণকে মুক্তি দেয়ার জন্য। জনগনের সম্পদ লুঠপাট করে বিদেশে পাচার ঠেকিয়ে দেয়ার জন্য। গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। আমরা লংমার্চ নিয়ে এসেছি খুলনায়। যখন এক দফার দাবীতে ঢাকায় ডাক দেয়া হবে আপনা কি যেতে প্রস্তুত। আমরা দাবী পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।  


গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি পুরোপুরি বন্ধসহ ৭ দফা দাবিতে আজ ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ যাত্রায় খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগরীর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাগপার মুখপাত্র রাশেদ খান প্রধান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, এমডিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন নেয়াজী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব।
সমাবেশ শেষে বহরটি রওনা করে ফুলতলা, যশোর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা করবে। সর্বশেষ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্যদিয়ে লংমার্চ শেষ হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল