banglahour

মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী (সিপিএসসি)।

​শুক্রবার (৩১ অক্টোবর ২০২৬) ভোর ৬টার দিকে উপজেলার কলকলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাঙ্গার ছেলে।

​এসআরবি জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী ও মাদক কারবারীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এই বিশেষ বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামের মাদক ব্যবসায়ী সহুবুল ইসলাম সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের বসতবাড়িতে অবস্থান করছেন।

​এই তথ্যের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ি তল্লাশি করে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আইন অনুযায়ী মাদকগুলো জব্দ করা হয়।

​প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল