banglahour

চাঁপাইনবাবগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম খান। তিনি হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন হাফেজ কারী মাওলানা মো. মাহবুবুর রহমান। তিনি হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি। আজকের আয়োজনে সঞ্চালনা  বিশেষ দায়িত্ব সাথে কাজ করেছেন মো: জাহাঙ্গীর আলম

এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলা চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থেকে আগত বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম, আলেম-উলামা, মাওলানা, হাফেজ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহৎ কাজ। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মকে পবিত্র কুরআনের শিক্ষা ও চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি হাফেজ ও কুরআনের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তাদের উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানে  হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ প্রদান করা হয় এবং কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রমকে আরও বিস্তৃত করা এবং নতুন প্রজন্মের মধ্যে কুরআন শিক্ষার আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল