banglahour

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি-লাবলু আনসার, সেক্রেটারি-অনিক রাজ

প্রবাস | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। নিউইয়র্ক।

(১ দিন আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:৩৫ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকগণের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের নয়া কার্যকরী কিমিটির সভাপতি হয়েছেন সিনিয়র সাংবাদিক-বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক হয়েছেন উদিয়মান সাংবাদিক অনিক রাজ।

৩১ অক্টোবর শনিবার দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইটজি পার্টি হলে বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং  বিদায়ী সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বেশ ক’জন সদস্যের আবেদনেও অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি: লাবলু আনসার (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), ভাইস প্রেসিডেন্ট : আলিম খান আকাশ (বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভি) ও আজিম উদ্দিন অভি (যমুনা টিভি), সাধারণ সম্পাদক: অনিক রাজ (সাপ্তাহিক আজকাল), যুগ্ম সম্পাদক: নুরুন্নাহার খান নিশা (বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভি), কোষাধ্যক্ষ: জামান তপন (এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম), সাংগঠনিক সম্পাদক-সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান, প্রচার সম্পাদক-স্যমিক আহমেদ (চ্যানেল আই) এবং নির্বাহী সদস্যরা হলেন রাশেদ আহম্মেদ (চ্যানেল আই), শাহ ফারুক রহমান (বিডিইয়র্ক), অজিৎ ভৌমিক, সুব্রত চৌধুরী এবং আলমগীর কবীর।এছাড়া, নতুন সদস্য হিসেবে ক্লাবের অন্তর্ভুক্ত হলেন মাইনুল ইসলাম (চ‍্যানেল আই), তাহিরুল ইসলাম(বাংলা আওয়ার),আবুল হাসান মিলন (বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভি), শাহীন হাওলাদার, অপর্ব বাবু, খোরশেদ আলম রিংকু, মো. শহীদুল হক, এবং মোহাম্মদ আইয়ুব আলী।

নয়া কমিটির পক্ষ থেকে সামনের সকল কার্যক্রমে কম্যুনিটির সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছে। এবিপিসির ঐতিহ্য অনুযায়ী থ্যাঙ্কস গীভিং ডে-তে এবারও ব্যাপক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তা জ্যাকসন হাইটসেই নবান্ন পার্টি হলে ২৬ নভেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রাপ্ত তথ্য অনুযায়ী এবিপিসির কার্যক্রমকে গণমুখী করতে প্রতিষ্ঠাকালিন সদস্যগণের সাথেও যোগাযোগ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল