
(১ দিন আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৪১ অপরাহ্ন
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
খুলনা নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় শনিবার ৩১ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।