
(২ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:৫১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ আকবর আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা সমায় পর্যন্ত সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের খিন্নিতলা গণশাপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটক আকবর আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযানে তাঁর বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।