banglahour

এইচএসসিতে জিপিএ-৫, এসএসসির পরও সাফল্যের ধারাবাহিকতা পিউর

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৫:৪৬ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মায়িশা ইসলাম পিউ। এর আগে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল সে। ধারাবাহিক এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।


মায়িশা ইসলাম পিউ দৈনিক উত্তরপূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরোপ্রধান ফখরুল ইসলাম এবং দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ও আমার সিলেটের অনলাইন ইনচার্জ মনিকা ইসলামের মেয়ে।


নিজের এ সাফল্যের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পিউ। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে মানবকল্যাণে নিয়োজিত করতে চায় সে। এ লক্ষ্যে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পিউ ও তার পরিবার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল