banglahour

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ২:২৮ অপরাহ্ন


পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়া হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।


বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে কোনো ধরনের বাধা বা অসম্মান গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল