
(১ সপ্তাহ আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:১৬ অপরাহ্ন
খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২ নভেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম।
থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ।