banglahour

ভৈরবে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:১৭ অপরাহ্ন

ভৈরবে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু হয়েছে । নিহতরা হলো শিমুল কান্দি গ্রামের ফিড ব্যবসায়ী ও ভৈরব উপজেলা পরিষদের সাবেক মহিলা  ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী সাইদুর রহমান  ( জজ মিয়া)  শম্ভু পুর শান্তি পাড়া  গ্রামের রবিউল মিয়ার পুত্র  রাকিব মিয়া (১৯)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আজ সোমবার সকালে সাইদুর রহমান ওরফে জজ মিয়া  বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । তাছাড়া শম্ভুপুর শান্তি পাড়া গ্রামের রবিউল মিয়ার পুত্র  পাক্কার মাথা এলাকায় রোববার রাতের কোন এক সময় গলায় গামছা পেছিয়ে বড়ই গাছে  ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছে। সকালে স্থানীয়রা গাছে মরদেহ ঝুলতে দেখে পুলিশ কে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায় । 


এ বিষয়ে শিমুল কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়াঁ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ধানক্ষেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া ছিলো । কিন্তু সকালে জমিতে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত হয় । পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । 


এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, রাকিবের মরদেহ বড়ই গাছে ঝুলতে দেখে স্থানীয়রা খবর দেয় । পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরন করা হয়। তবে রাকিবের মাথায় সমস্যা ছিলো বলে পরিবারের সদস্যরা জানিয়েছে । সে কিছুটা  অসুস্থ ছিলো ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল