
(৬ ঘন্টা আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২২ অপরাহ্ন
জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালুখালীর সালেহা সামাদ হেলথ সার্ভিসেসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, ডা. কমল কুমার দাস, এসআই নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হালিম, শিক্ষক শওকত আলী খান ও ডা. এস. এম. আবু হুসাইনসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় শতাধিক অসহায় ও দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
জাতীয় যুব দিবসকে সামনে রেখে আয়োজিত এসব মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।