banglahour

ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩ বছর পূর্তি

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৬ ঘন্টা আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২৪ অপরাহ্ন

ঐতিহ্যের পথচলা, সত্যের পক্ষে অবিচল অবস্থান আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার-এই প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে র‌্যালিটি পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

র‌্যালির উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন ও মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামছুল হক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, কৃষকদলের সভাপতি মুখলেছুর রহমান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শরীফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কাজী রিপন, সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ ও সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম ও বিএনপি নেতা জাকারিয়া হারুনসহ অন্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ, আর বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে সত্য তুলে ধরার অন্যতম মাধ্যম। এলাকার সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে হবে। এ জন্য সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত সংহতি আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল