banglahour

কটিয়াদীতে বসতঘরে হামলা ও প্রাণনাশে হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২৬ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের দড়ি চরিয়াকোনা গ্রামে পৈতৃক বসতভিটার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, নারী নির্যাতন ও স্বর্ণালংকার লুটের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে প্রশাসনের সহযোগিতা ও নিজেদের জানমালের নিরাপত্তার দাবি করেন ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন।

​লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন জানান, তাদের পৈতৃক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে কটিয়াদী সিনিয়র জুডিসিয়াল আদালতে একটি বাটয়ারা মামলা (নম্বর: ৭৮/২০২৬) বিচারাধীন রয়েছে। কিন্তু বিচারাধীন ওই জমির নিজের অংশ দাবি করে প্রতিপক্ষরা বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছে।

​তিনি আরও অভিযোগ করেন, গত ৩ নভেম্বর ২০২৩ রাত আনুমানিক ১২টার দিকে হাফিজুল, জাকির হোসেন, আলমগীর ও মহসিনসহ ১৫-২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী কহিনুরকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা বসতঘর, টিউবওয়েল, বাথরুম ও গোসলখানা ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

​এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ করা হলেও আসামিদের অব্যাহত হুমকিতে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, লুটের মাল উদ্ধার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল