banglahour

লোহাগড়ায় পিক-আপের ধাক্কায় ভ্যান চালক নিহত

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৫৭ অপরাহ্ন

 

নড়াইলের লোহাগড়ায় মাছ বাহী পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৪) নামর এক ভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে লোহাগড়া পৌরসভার আলামুন্সীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল ৩ টার দিকে আলামুন্সীর মোড় এলাকায় একটি দ্রুতগামী মাছের পিক-আপ  একটি ভ্যানকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন  করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাছের পিকআপটি জব্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল