
(৬ দিন আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ২:০১ অপরাহ্ন
স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদা, জানাজা ও দাফনে বাঁধা দেওয়া এবং ঘৃণ্যভাবে অসম্মান করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা নূর করিম, আব্দুল মান্নানসহ জেলা, উপজেলার ইউনিট কমান্ডের সদস্য, মুক্তিযোদ্ধার সন্তানসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন জামায়াত শিবিরের আস্তানা, এই বাংলায় হবে না। জামায়াত শিবিরের ঠিকানা পাকিস্তান পাকিস্তান এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।