banglahour

নওগাঁর বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ২:০৮ অপরাহ্ন

 

নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামের এক ব্যাংকের কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে রওনা দেন আব্দুল হান্নান। পথিমধ্যে তিনি কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ‘ট্রাক্টরে’ বালু লোড করা হচ্ছিল। এই পরিস্থিতিতে হঠাৎ সামনে চলে আসা পাথরবাহী ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় হান্নানের মোটরসাইকেলটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই ‘ট্রাক্টরের’ পেছনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল