banglahour

নড়াইলে সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ১

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ২:০৯ অপরাহ্ন

সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৬টার দিকে এ হত্যাকাÐের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।    

হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) ভেলা দিয়ে কুপিয়ে হতাহত করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের ময়নাতদন্ত নড়াইল জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল