banglahour

উচ্চতার জন্য অমিতাভ বচ্চনকে বিশেষ নামে ডাকতেন জয়া বচ্চন

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(২০ ঘন্টা আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ৯:১৪ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে নিয়ে ভক্ত অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁদের দুজনের উচ্চতার ব্যবধান নিয়ে বহু বার আলোচনা হয়েছে। সেই উচ্চতার প্রসঙ্গে এক মজার স্মৃতি শোনালেন অমিতাভ বচ্চন। জানালেন, এক সময়ে তাঁকে ‘লম্বুজি’ বলে ডাকতেন জয়া। কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একেবারেই পছন্দ ছিল না অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের। শেষ পর্যন্ত তিনিই জয়ার সেই ডাক বন্ধ করে দিয়েছিলেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পর্বে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর, রবি দুবে ও সাই পল্লবী। তাঁদের আসন্ন ছবি ‘রামায়ণ’-এর প্রচারে এসেছিলেন তাঁরা। সেখানেই বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়।

এর পরেই জয়ার সেই পুরনো ডাক-এর প্রসঙ্গ তোলেন অমিতাভ। অভিনেতা জানান, বহু বছর ধরে জয়া তাঁকে ‘লম্বুজি’ বলে সম্বোধন করতেন। কিন্তু এক দিন তাঁর বাবা বিষয়টি জানতে পারেন এবং তিনি এটা নিয়ে আপত্তি জানান। জয়ার উদ্দেশে তিনি নির্দেশ দেন, অমিতাভকে আর লম্বুজি নামে ডাকা চলবে না। হয় তাঁর নাম ধরে ডাকতে হবে, নয়তো অন্য কোনও সম্বোধন ব্যবহার করতে হবে।

অমিতাভের কথায়, “অনেক বছর ধরে ও আমাকে ‘লম্বুজি’ নামে ডাকত। পরে বাবুজি ওকে বলেছিলেন, ‘দেখো, ওকে এভাবে ডেকো না। হয় ওর নাম ধরে ডাকো, নয়তো অন্য কোনো নামে ডাকো।’ তার পর থেকে ও আমাকে নাম ধরে ডাকতে শুরু করে।”

কথোপকথনে এক পর্যায়ে রণবীর উচ্চতা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। অমিতাভ ও জয়ার উচ্চতার সাথে নিজের ও আলিয়ার উচ্চতার তুলনা করেন তিনি। রণবীর বলেন, “আমি মনে মনে ভাবতাম, আমি অমিতজির মতো আর একটু লম্বা হবো আর আলিয়া জয়া আন্টির মতো আর একটু ছোটখাটো হবে। তা হলে ছবিতে আমাদের উচ্চতার পার্থক্যও বেশ স্পষ্ট হবে। এই কথাটা আমি প্রায়ই ভাবতাম।”
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল