banglahour

প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৬ ঘন্টা আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২:০২ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ চলচ্চিত্রে তাকে প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে।

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলচরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটির প্রথম লটের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং ৯ই নভেম্বর থেকে বগুড়াতে শুরু হবে। দ্বিতীয় লটের কাজ এবং গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই মুকেশ ঋষি বাংলাদেশে আসবেন।

নব্বইয়ের দশক থেকে খলনায়ক হিসেবে মুকেশ ঋষি বলিউডে অত্যন্ত সুপরিচিত। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’ ও ‘বন্ধন’ এবং আমির খানের সঙ্গে ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া ‘গুন্ডা’ সিনেমার ‘বুল্লা’ চরিত্রটি তাকে দর্শকদের কাছে আইকনিক করে তুলেছে।

হিন্দি সিনেমা ছাড়াও মুকেশ ঋষির তেলুগু, তামিল, কন্নড় ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে কাজ করার দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। এই অভিনেতার  ঢাকাই সিনেমায় এই অভিনেতার যুক্ত হওয়ায় বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল