banglahour

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৩ ঘন্টা আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৩৬ অপরাহ্ন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আগের দিন আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১ টা ৫৫ মিনিটে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি। আদালত চিত্রনায়িকা পরীমণির ৫০০ টাকা মুচলেকায় তাঁর এই জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) এই মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে পরীমণি আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করলেও বাদীপক্ষ এর তীব্র বিরোধিতা করে এবং আদালত পরোয়ানা জারি করেন।

২০২২ সালের ৬ জুলাই ঢাকা বোট ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি ও তাঁর সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর, হুমকি ও ভাঙচুরের অভিযোগে এই মামলাটি করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল