banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবর্হিভূতভাবে সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩৫ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:২৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের সাদা ব্রীজ এলাকায় বীজ, সার ও কীটনাশক বিক্রির দোকানে তদারকি করার সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবর্হিভূতভাবে সংরক্ষণ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ তদারকি পরিচালিত হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটে পাঠানো এক হটসএ্যাপ বার্তায় জানান, এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত তদারকিতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবর্হিভূতভাবে সংরক্ষণ করার বিষয়টি ধরা পড়ে। 

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেসার্স আশাদুল হক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আশাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । সে সময় সংশ্লিষ্ট বাজারে নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, লাইসেন্স হালনাগাদ করা এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন সার, কীটনাশক, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                     

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল