banglahour

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং থার্ড ল্যাংগুয়েজ শিখতে পারলে পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবেনাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩৪ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:২৯ অপরাহ্ন

খুলনায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন কালে প্রধানমন্ত্রী বলেন,  লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং থার্ড  ল্যাংগুয়েজ শিখতে পারলে পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবেনা।তিনি আজ খুলনা জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস সিজন টু এর উদ্বোধন কালে এ কথা বলেন। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, এবং শান্তির প্রতীক  কবুতর অবমুক্ত করেন। সময় তিনি আরো বলেন,তোমরা আগামী দিনে বাংলাদেশের এম্বাসেডর,তোমরা আগামী দিনে বাংলাদেশের মালিক।  আজ বেলা পৌনে চারটায় খুলনা জেলে স্টেডিয়ামে নতুন কুড়ি  স্পোর্টসের উদ্বোধন করেন। 
নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশ পাবে কৃতী  একজন খেলোয়াড় আর পরিবার পাবে জীবিকা। 

এর আগে প্রধানমন্ত্রী কাটা খালি, খুলনা ডাকবাংলা মোড়ে আগত নেতাকর্মীদের পথসভায় যোগ দেন। নতুন কুড়ি স্পোর্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  অনিন্দ্য ইসলাম অমিত এমপি,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  সচিব মাহফুজুল আলম, জাতীয় সংসদের হুইপ হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি,খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু,খুলনা ১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান,  বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন,জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান সহ বিভিন্ন অফিস ও সংস্থার  কর্মকর্তা বৃন্দ। 
নতুন কুড়ি স্পের্টস সিজন-২ এ দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 


খুলনায় নতুনকুড়ি প্রতিযোগীতায় র্টাগেট ছিল ১৩,৫৫২জন কিন্তু নিবন্ধন করেছে ২৪,৭০৬জন। অনুষ্টানে ৪৪টি স্কুলের ৪০৩৩জন শিক্ষক ও শির্ক্ষাথী উপস্থিত ছিলেন।  নতুন কুঁড়ির সিজন-২ এ মোট ১৬লাখ ২৩হাজার শিশু-কিশোর রেজিষ্ট্রেশন করেছেন। এবার ৫০৩টি উপজেলার শির্ক্ষাথীরা ১০টি ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহন করবে। 
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য  নিয়ে ডিসপ্লে প্রদর্শন করে নতুন কুড়ির সদস্যরা। 
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে  খুলনা ত্যাগ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল