
(৩২ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩১ অপরাহ্ন
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন আমাদের সরকার গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। নির্বাচনে পরিবর্তন হয়েছে, যেমন প্রমাণ হয়েছে ঠাকুরগাঁওয়ের নির্বাচন। আগের নির্বাচন ছিল দিনের ভোর রাতে হতো।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত না থাকলে দেশে অপরাধ প্রবণতা বেড়ে যায়, অপশাসন ব্যবস্থা, অপসংস্কৃতি এবং অব্যবস্থাপনা তৈরি হয়।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যারা যে মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছেন, তারা তাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করবেন এবং সততার সাথে পালন করবেন বলে জানান তিনি।
মন্ত্রীরা বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় যে সমস্ত কাজ বাস্তবায়ন করা হয়, তা তিনি তুলে ধরেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।