banglahour

খুলনায় দিনদুপুরে বিএনপি নেতার পুত্রকে গুলি করে হত্যা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩১ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩২ অপরাহ্ন


খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানের ভেতরে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ৫ নভেন্বন  দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। 


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্বৃত্তরা গফফারের চায়ের দোকানের ভেতরে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান মুঠোফোনে হত্যাকান্ড নিশ্চিত করে জানান কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হত্যার পেছনে কোনো পূর্বশত্রুতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কারণ উদঘাটন ও হত্যাকারীদের সনাক্তের চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল