banglahour

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ মে ২০২৩, মঙ্গলবার, ১:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৫ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ। 

শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি না চাইলে নাই। 'বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না'। 

মঙ্গলবার (১৬মে) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

শেখ হাসিনা বিদেশি শক্তিকে ভয় পান না মন্তব্য করে কাদের বলেন, এই মানসিকতা যার (শেখ হাসিনা) সে বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা ভাবার কোনো কারণ নেই। 

মির্জা ফখরুলের উদ্দেশ্যে কাদের বলেন, তিনি মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেই কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধন্না দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। 

চিত্রনায়ক ফারুক সম্পর্কে তিনি বলেন, তাঁর বেশ কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। তিনি ভাল লাগার মতই নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল