banglahour

ভৈরবে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১৬ মিনিট আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:১১ অপরাহ্ন

ভৈরবে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড করা হয়েছে। আজ শুক্রবার বিকালে পৌর শহরের কালিপুর গ্রামে বৃষ্টি আক্তার (১৬)  নামে কিশোরীর বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে  এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার  ( ভূমি)  এএইচএম আজিমুল হক বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে জন্ম নিবন্ধন দেখে জানতে  পারেন কন্যার বয়স ১৬ বছর ১ মাস। 

যা বাল্য বিবাহ বলে গণ্য। পরে কন্যার পরিবার ও পৌরসভার  সাবেক কাউন্সিলর মতি মিয়া বাল্য বিয়ে দিবেনা বলে মুচলেকা দিলে কন্যার বাবাকে সতর্ক করা হয় । ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানাযায়, শহরের কালিপুর গ্রামের প্রতিবন্ধি মুর্শেদ মিয়ার কন্যা বৃষ্টি আক্তারের সাথে নরসিংদী জেলার বেলাব উপজেলার সররাবাদ গ্রামের তাহের মিয়ার পুত্র রাব্বির সাথে বিয়ের দিন তারিখ ধার্য করা হয় ।  দিন তারিখ অনুযায়ী আজ শুক্রবার কনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় । আয়োজন অনুযায়ী কনের বাড়িতে বিয়ের প্যান্ডেল, গেট খাবার সব কিছুই ঠিকঠাক মতো চলছিল । 

অতিথিরা ও আসতে শুরু করেছে । সবাই যখন বর আগমনের অপেক্ষায় এমন সময় খবর পেয়ে উপজেলা প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয় । 


এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার এ এইচ এম আজিমুল হক জানান, কনের বয়স  ১৮ বছর না হওয়ায়  বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। তবে কনের বাবা প্রতিবন্ধি হওয়ায়  মেয়ে কে  বাল্য বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেয়ায় মুচলেকা নেওয়া হয়েছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল