banglahour

সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না: পরীমণি কাণ্ডে শিবা শানুর মন্তব্য

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(২২ মিনিট আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২:১১ পূর্বাহ্ন

আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণি কর্তৃক এক সাংবাদিককে হেনস্তা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবা শানু।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমের কাছে শিবা শানু জানান, শুধু শিল্পী নন, কোনো সাধারণ ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা বা এমন রূঢ় আচরণ করা একদমই কাম্য নয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।

শিবা শানু বলেন, একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি পুরো শিল্পী সমাজের ভাবমূর্তিকে জনসাধারণের সামনে প্রশ্নের মুখে ফেলেছে এবং সামাজিকভাবে শিল্পীদের ছোট করেছে।

শিল্পী সমিতির সভাপতি হিসেবে তিনি চান না যে তাঁর কোনো শিল্পী এমন কোনো ঘটনার সাথে জড়িত হোক বা নেতিবাচক পরিস্থিতির শিকার হোক। সাংবাদিক ও শিল্পীরা একে অপরের পরিপূরক। তাই পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসেছিলেন পরীমণি। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় পরীমনি সেখানে উপস্থিত দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসাইন রাজুর ওপর চড়াও হন এবং তার মোবাইল কেড়ে নেন।

পরীমণি এবং তাঁর সাথে থাকা বডি গার্ডদের উগ্র আচরণ ও হাতাহাতির ঘটনা ঘটার প্রেক্ষিতে শিবা শানু এই মন্তব্য করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল