
(১ দিন আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১:২৩ অপরাহ্ন
ভৈরবে র্যালি, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আজ শনিবার সকালে পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে যখন, ট্রেন যোগাযোগ বন্ধ সহ দেশ অচল হয়ে পড়েছে, দেশে ক্রান্তিকাল চলছে সে সময় সিপাহি জনতা ভারতের আধিপত্য বাদ ভেঙে জিয়াউর রহমান কে বন্দী থেকে মুক্তি করে আনে। পরে জিয়াউর রহমান এ দেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ উন্নয়ন সহ বহু দলীয় গণতন্ত্র চালু করেন। পরবর্তীতে চট্রগ্রাম সার্কিট হাউজে বিপথগামী সেনারা তাকে হত্যা করে। যখনই দেশে ক্রান্তিকাল শুরু হয় । তখনই বিএনপি হাল ধরে । বর্তমানে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
৩০ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে বলে প্রচার করছে। ভৈরবের ফ্যাসিবাদের দোসররা যদি ফেসবুকে তাদের আপা আসবে বলে উল্টা- পাল্টা পোষ্ট দেয় তাহলে তাদের বাড়ি ঘেরাও করে তাদের কে ধরে বিচার করে পুলিশে সোপর্দ করা হবে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয় । তাছাড়া উপজেলা প্রশাসন পৃথকভাবে আলোচনা সভা ও র্যালি বের করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।