
(১৮ মিনিট আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ৯:৫৩ অপরাহ্ন
রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে সংগঠনটির ৮ম ব্যবস্থাপনা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজবাড়ী এলাকাস্থ সাবারাং কমিউনিটি সেন্টারে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল শুক্কুরের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি এম. হিরো তালুকদার, যুগ্ন সম্পাদক মোঃ বাবলু, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন হিরো, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মামুন, ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার, কার্যকরী সদস্য মোঃ আল আমিন, মোঃ আবুল বশর, মোঃ সোহেলসহ সংগঠনের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভায় গত বছরের বিভিন্ন কার্যক্রমের বিবরণী এবং আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়।
এছাড়া সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, ব্যবসায়ীদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে রাঙ্গামাটির আসবাবপত্র ব্যবসায় আরও গতিশীলতা আনতে এই সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ শিল্পের সাথে জড়িত সকল মালিক শ্রমিক যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য আমাদেরকে আরো নতুন করে পদক্ষেপ নিতে হবে। তাই এই সমিতিকে আরো গতিশীল করতে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। আর আগামী দিনেও ব্যবসায়ীদের যে কোনো সংকট ও সমস্যায় সমিতি পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সকালে জাতীয় পতাকা এবং সমিতির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এসময় বিগত সময় মারা যাওয়া সমিতির সদস্যদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।