
(২২ মিনিট আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ৯:৫৮ অপরাহ্ন
এ সময় তাঁরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং জেলা প্রশাসকের কাছে এর কারণ জানতে চান। সন্তোষজনক জবাব না পাওয়ার অভিযোগ তুলে একপর্যায়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তাঁরা।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব বলেন, শুধু ব্যানারে ছবি না দেওয়ার বিষয়টি নয়, অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত। প্রশাসনের এমন বিতর্কিত কর্মকাণ্ড তাঁদের ভাবিয়ে তুলছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি মেনে নেওয়া যায় না।
তাঁরা জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানতে চাইলেও সন্তোষজনক উত্তর পাননি। এ কারণে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, অনুষ্ঠানের জন্য নির্ধারিত কোনো বাজেট ছিল না। ছবি সাজানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এ ছাড়া প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারে নিরুৎসাহিত করেন। তবে বিষয়টি ভুল হয়ে গেছে।