banglahour

‎কয়েকদিনের অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১৭ মিনিট আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:০২ অপরাহ্ন

 

‎পোশাকশিল্পে কয়েকদিনের অস্থিরতায় বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
‎
‎শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
‎
‎বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো ধরনের অস্থিরতাই কাম্য নয়। কারণ, একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতার জন্ম দেয়। তবে বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিষয়। তাই কয়েকদিনের অস্থিরতায় বিনিয়োগ দুই পা পিছিয়ে যাবে কিংবা এগিয়ে যাবে—এমনটা নয়। এছাড়া স্থলবন্দরের বাণিজ্য বাড়াতে উভয় দেশকেই উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
‎
‎এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। এ সময় দেশের উন্নয়নে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎

‎
‎

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল