banglahour

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৪ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার চিত্রনায়িকা পরীমনি ওরফে শামসুন্নাহার স্মৃতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং জাতীয় সংগীত অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে পরীমনিকে।

এছাড়াও ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

পরীমনির বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনি ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল