
(৪ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:২৯ অপরাহ্ন
ভৈরবে বিএনপি কার্যালয় ভাংচুর মামলার আসামী আওয়ামী লীগ নেতা সুজন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কে আজ দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ । জানাযায়, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা -কর্মীরা কমলপুরের আমলাপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয় ও আসবাব পত্র ভাঙচুর করে।
এ ঘটনায় ৫ আগষ্টের পর বিএনপির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন কে শনিবার রাতে শহরের চান ভান্ডার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা- কর্মীরা আমলাপাড়ায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের এজাহার ভুক্ত পলাতক আসামি সাখাওয়াত হোসেন সুজন কে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে । আজ রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।